পোশাক বিতর্ক: শাড়ি ছেড়ে স্কার্ট পরার ইচ্ছায় নেটিজেনদের তোপে তান্যা মিত্তল

পোশাক বিতর্ক: শাড়ি ছেড়ে স্কার্ট পরার ইচ্ছায় নেটিজেনদের তোপে তান্যা মিত্তল

‘বিগ বস ১৯’ খ্যাত আলোচিত প্রতিযোগী ও আধ্যাত্মিক কন্টেন্ট ক্রিয়েটর তান্যা মিত্তল ফের বিতর্কের মুখে। সমাজমাধ্যমে শাড়ি পরিহিত ভিডিওর জন্য পরিচিতি পেলেও, সম্প্রতি তিনি পাশ্চাত্যের পোশাক পরার ইচ্ছা প্রকাশ করেছেন। তান্যা জানান, মূলত সামাজিক চাপের কারণেই তিনি শাড়ি পরতে বাধ্য হন, যদিও ব্যক্তিগতভাবে তিনি ফ্রক বা স্কার্ট পরতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন।

তান্যার এই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে নেটিজেনরা। অনেকের দাবি, ভাইরাল হওয়ার নেশায় এবং জনগনের সহানুভূতি পেতেই তিনি বারবার এ ধরনের বিতর্কিত মন্তব্য করেন। এর আগে নিজের বিলাসবহুল জীবনধারা ও দেড়শো দেহরক্ষী নিয়ে দাবি করেও তিনি ব্যাপক সমালোচনার শিকার হয়েছিলেন।

পোশাক নিয়ে তান্যার এই ‘অনীহা’ প্রকাশের পর নেটপাড়া তাকে ট্রোল করতে ছাড়েনি। সমালোচকদের মতে, সহানুভূতি কুড়ানোর চেষ্টা না করে তার পছন্দমতো পোশাক পরা উচিত। গ্বালিয়রের এই নারী উদ্যোক্তা বিগ বসের ঘর থেকে বেরোনোর পর থেকেই প্রতিনিয়ত কটাক্ষের সম্মুখীন হচ্ছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *