পাকিস্তান ম্যাচে কি নামতে পারবেন না অভিষেক শর্মা

পাকিস্তান ম্যাচে কি নামতে পারবেন না অভিষেক শর্মা

নিউজ ডেস্ক : পাকিস্তানের বিরুদ্ধে হাই-ভোল্টেজ ম্যাচে ওপেনার অভিষেক শর্মার খেলা নিয়ে তৈরি হয়েছে প্রবল অনিশ্চয়তা। পেটের সমস্যার কারণে গত কয়েক দিনে তাঁর ওজন বেশ খানিকটা কমে গিয়েছে, যা সরাসরি প্রভাব ফেলতে পারে মাঠের পারফরম্যান্সে। বর্তমানে তিনি শুধু ডাল-ভাত খেয়ে দিন কাটাচ্ছেন। এমন অবস্থায় টিম ইন্ডিয়া তাঁকে নিয়ে বাড়তি ঝুঁকি নিতে নারাজ।

অভিষেকের এই শারীরিক পরিস্থিতি ভাবিয়ে তুলেছে ভারতীয় শিবিরকে। অসুস্থ ছেলের দেখভালের জন্য তাঁর বাবা-মাও এখন কলম্বোয় অবস্থান করছেন। রবিবার সকালে কোচের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর নির্ভর করছে অভিষেক পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামবেন কি না। তরুণ এই ক্রিকেটারের অনুপস্থিতি দলের ব্যাটিং অর্ডারে বড়সড় বদল আনতে পারে, যা সমর্থকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *