পকেট ভরবে আমজনতার নাকি বাড়বে শুধুই হাহাকার

পকেট ভরবে আমজনতার নাকি বাড়বে শুধুই হাহাকার

নিউজ ডেস্ক : সাধারণ মানুষের পকেটে টান পড়ছে প্রতিনিয়ত। দেশের ৩ জনের মধ্যে ১ জন যুবক আজ কর্মহীন, আর যারা কাজ করছেন তাদেরও নেই ন্যূনতম বেতনের নিশ্চয়তা। গত এক দশকে দৈনিক মজুরি মাত্র ১৭৬ টাকায় আটকে থাকায় সাধারণ শ্রমজীবী মানুষের ক্রয়ক্ষমতা তলানিতে ঠেকেছে। এর সরাসরি প্রভাব পড়ছে আপনার ডাল-ভাতের সংস্থানে, যা দারিদ্র্যকে আরও প্রকট করে তুলছে।

এই সংকট কাটাতে রাজ্যসভায় ‘উমাং’ প্রকল্পের দাবি জানিয়েছেন ডেরেক ও’ব্রায়েন। বাংলার যুবসাথী ও স্বাস্থ্যসাথীর ধাঁচে সারা দেশে বাধ্যতামূলক ন্যূনতম বেতন কাঠামো চালুর প্রস্তাব দেওয়া হয়েছে। এটি কার্যকর হলে দেশের প্রতিটি শ্রমিকের জন্য একটি নির্দিষ্ট আয় নিশ্চিত হবে। ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন ঘটবে এবং নিম্ন আয়ের পরিবারগুলো চরম আর্থিক অনিশ্চয়তা থেকে মুক্তি পাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *