পকেটে আসছে অবিশ্বাস্য সুপারফোন, স্যামসাংয়ের বড় ঘোষণায় তোলপাড় বাজার

পকেটে আসছে অবিশ্বাস্য সুপারফোন, স্যামসাংয়ের বড় ঘোষণায় তোলপাড় বাজার

নিউজ ডেস্ক : সাধারণ মানুষের স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা বদলে দিতে আগামী ২৫ ফেব্রুয়ারি সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘গ্যালাক্সি আনপ্যাকড ২০২৬’। এই ইভেন্টে লঞ্চ হবে বহুল প্রতীক্ষিত গ্যালাক্সি এস২৬ সিরিজ এবং নতুন ইয়ারবাডস। উন্নত ‘গ্যালাক্সি এআই’ ফিচারের উপস্থিতিতে সাধারণ ব্যবহারকারীদের দৈনন্দিন কাজ এখন হবে আরও দ্রুত ও স্মার্ট।

ভারতীয় সময় রাত ১১:৩০ মিনিটে শুরু হওয়া এই ইভেন্টটি স্যামসাংয়ের ইউটিউব চ্যানেলে সরাসরি দেখা যাবে। ৯৯৯ টাকায় প্রি-রিজার্ভেশন করে গ্রাহকরা ৫,০০০ টাকার ভাউচার সহ আকর্ষণীয় গিভওয়েতে অংশ নেওয়ার সুযোগ পাবেন। সেরা প্রযুক্তির ফোনটি সবার আগে হাতে পেতে এখনই বুকিং করার হিড়িক পড়েছে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *