নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে এআই নিয়ে অভিনব কর্মশালায় মাতলেন পড়ুয়ারা

নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে এআই নিয়ে অভিনব কর্মশালায় মাতলেন পড়ুয়ারা

নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সল্টলেক ক্যাম্পাসে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগের উদ্যোগে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বিষয়ক একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘এ্যাডিরা’র তত্ত্বাবধানে এই আয়োজনে মূল প্রশিক্ষক ছিলেন জয়দীপ দাসগুপ্ত। কর্মশালায় পেশাগত ক্ষেত্রে এআই-এর দায়িত্বশীল ব্যবহার, ভয়েস ওভার তৈরি, গ্রাফিকাল ভিডিও এবং পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বানানোর মতো আধুনিক সব কারিগরি কৌশল শিক্ষার্থীদের হাতেকলমে শেখানো হয়।

মোট পাঁচটি মডিউলে বিভক্ত এই পাঠচক্রে এআই সম্পর্কে প্রচলিত নানা ভ্রান্ত ধারণা বৈজ্ঞানিক যুক্তিতে খণ্ডন করা হয়েছে। বর্তমান ডিজিটাল যুগে কর্মদক্ষতা বাড়াতে এআই-এর সঠিক প্রয়োগ ও অপপ্রয়োগ রোধের বিষয়েও শিক্ষার্থীদের বিস্তারিত সচেতন করা হয়। কৃত্রিম বুদ্ধিমত্তার এই অভিনব কর্মশালায় ছাত্রছাত্রীদের উপস্থিতি ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো, যা তাদের ভবিষ্যতের পেশাজীবনে একধাপ এগিয়ে রাখবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *