নির্বাচন ২০২৬: ইস্তাহারে পরিবেশ রক্ষার প্রতিশ্রুতিতে একসুর তৃণমূল ও বামেদের – বর্তমান নিউজ

নির্বাচন ২০২৬: ইস্তাহারে পরিবেশ রক্ষার প্রতিশ্রুতিতে একসুর তৃণমূল ও বামেদের – বর্তমান নিউজ

শনিবার কলকাতা প্রেস ক্লাবে ‘পলিটিক্স মিটস পরিবেশ’ শীর্ষক এক আলোচনা সভায় রাজনৈতিক দলগুলোর পরিবেশ ভাবনা নিয়ে প্রশ্ন তোলেন বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেস, সিপিএম ও কংগ্রেসের প্রতিনিধিরা উপস্থিত থাকলেও বিজেপির কোনো প্রতিনিধি অংশ নেননি। পরিবেশবিদ ও চিকিৎসকদের প্রশ্নের জবাবে রাজনৈতিক নেতারা তাদের নির্বাচনি ইস্তাহারে পরিবেশ রক্ষার অঙ্গীকার ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।

তৃণমূল নেতা দেবাশিস কুমার জনস্বাস্থ্যের সঙ্গে পরিবেশের নিবিড় সম্পর্কের কথা উল্লেখ করেন। তিনি নদী ভাঙন রোধ, ইলেকট্রিক পরিবহন এবং সোলার পার্ক স্থাপনের গুরুত্বারোপ করে দাবি করেন, কলকাতায় পুকুর ভরাট আগের চেয়ে অনেক কমেছে। পরিবেশ দপ্তরের গুরুত্ব বৃদ্ধির প্রসঙ্গ তুলে তিনি বলেন, বর্তমানে অর্থ দপ্তরের হাতেই এই বিভাগের দায়িত্ব ন্যস্ত করা হয়েছে।

অন্যদিকে, সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, বামপন্থা ও পরিবেশ অবিচ্ছেদ্য। মুনাফার লোভে পরিবেশ ধ্বংসের বিরোধিতা করে তিনি জল, জমি ও জঙ্গল রক্ষার আহ্বান জানান। এছাড়াও পরিবেশবান্ধব ট্রাম পরিষেবা বন্ধের বিরুদ্ধে তিনি সরব হন। অনুষ্ঠানে কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্যসহ অন্যান্য বাম শরিক দলের প্রতিনিধিরাও পরিবেশ রক্ষায় তাদের রাজনৈতিক সদিচ্ছার কথা ব্যক্ত করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *