নির্বাচন কমিশনে তৃণমূল: ভোটার তালিকায় অনিয়মের অভিযোগে স্মারকলিপি প্রদান

নির্বাচন কমিশনে তৃণমূল: ভোটার তালিকায় অনিয়মের অভিযোগে স্মারকলিপি প্রদান

ভোটার তালিকা সংশোধনে অনিয়ম ও সুপ্রিম কোর্টের নির্দেশ লঙ্ঘনের অভিযোগ তুলে বুধবার কলকাতায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দপ্তরে স্মারকলিপি জমা দিল তৃণমূল কংগ্রেস। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তোলা অভিযোগের ভিত্তিতে এই প্রতিনিধি দলে ছিলেন মহুয়া মৈত্র, চন্দ্রিমা ভট্টাচার্য ও ব্রাত্য বসুসহ অন্যান্যরা। তৃণমূলের দাবি, আধিকারিকরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বেআইনি নির্দেশ পাঠিয়ে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র করছেন।

স্মারকলিপিতে অভিযোগ করা হয়েছে, গ্রাম পঞ্চায়েতের ইস্যু করা জন্ম শংসাপত্রকে অবৈধ ঘোষণা করে ভোটার তালিকায় কাটছাঁট করা হচ্ছে। এছাড়া, আধিকারিকদের লগ-ইন আইডি অপব্যবহার করে বিভিন্ন জেলা থেকে সংখ্যালঘু প্রধান এলাকার তথ্য পরিবর্তনের চেষ্টা চলছে বলে তৃণমূলের দাবি। নির্বাচন কমিশনের ‘ইসিআইনেট’ পোর্টালে কারিগরি ত্রুটির কারণে আপলোড করা নথি অদৃশ্য হয়ে যাচ্ছে বলেও অভিযোগ জানানো হয়েছে।

তৃণমূল কংগ্রেস অবিলম্বে এই অনিয়ম বন্ধে পাঁচটি দাবি পেশ করেছে। এর মধ্যে রয়েছে পঞ্চায়েতের শংসাপত্রের বৈধতা স্বীকার করা এবং পোর্টালের স্বচ্ছতা নিশ্চিত করতে টেকনিক্যাল অডিট করা। কমিশন দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে আইনি লড়াইয়ের পথে হেঁটে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছে জোড়াফুল শিবির।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *