নির্বাচন কমিশনকে ‘৪৪০ ভোল্ট’ চ্যালেঞ্জ মমতা বন্দ্যোপাধ্যায়ের

নির্বাচন কমিশনকে ‘৪৪০ ভোল্ট’ চ্যালেঞ্জ মমতা বন্দ্যোপাধ্যায়ের

নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দেগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন, কমিশনের কৌশল ও পরিকল্পনার চেয়ে তিনি কয়েক ধাপ এগিয়ে। সাত সরকারি আধিকারিককে সাসপেন্ড করার সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে একে ‘তুঘলকি’ ও একতরফা পদক্ষেপ বলে আখ্যা দেন তিনি। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, “ওরা ৪২০ হলে আমি ৪৪০ ভোল্ট।”

ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী সুব্রত গুপ্ত ও মনোজ আগরওয়ালসহ কমিশন আধিকারিকদের কড়া বার্তা দেন। তিনি অভিযোগ করেন, গণতন্ত্র ধ্বংস করার চক্রান্ত চলছে। রাজনৈতিক প্রতিহিংসা সাধারণ মানুষের ওপর না নিয়ে তাঁর ওপর নেওয়ার চ্যালেঞ্জ জানান মুখ্যমন্ত্রী। একইসঙ্গে তিনি সিঙ্গুর আন্দোলনের প্রেক্ষাপট স্মরণ করিয়ে দেন।

সাসপেন্ড হওয়া আধিকারিকদের পাশে দাঁড়িয়ে মমতা নিশ্চিত করেছেন যে, তাঁদের চাকরি যাচ্ছে না। নির্বাচনী দায়িত্ব থেকে সরানো হলেও তাঁরা প্রশাসনিক ও জেলাস্তরের অন্যান্য কাজ চালিয়ে যাবেন। প্রয়োজনে তাঁদের পদোন্নতির বিষয়টিও সরকার বিবেচনা করবে বলে তিনি ইঙ্গিত দিয়েছেন। কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে রাজ্য সরকারের দৃঢ় অবস্থানের কথা পুনরুল্লেখ করেন মুখ্যমন্ত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *