নির্ধারিত সময়ের আগেই ভোটকেন্দ্রে যাওয়ার প্রস্তুতি শুরু করুন

নির্ধারিত সময়ের আগেই ভোটকেন্দ্রে যাওয়ার প্রস্তুতি শুরু করুন

নিউজ ডেস্ক : সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের মাহেন্দ্রক্ষণ উপস্থিত। কাল সকালেই শুরু হচ্ছে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সকাল সাড়ে সাতটা থেকে একটানা বিকেল সাড়ে চারটে পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এই নির্বাচনের মাধ্যমে গঠিত হবে নতুন সরকার, যার প্রভাব পড়বে সরাসরি দেশের প্রতিটি নাগরিকের জীবনযাত্রা ও ভবিষ্যৎ পরিকল্পনায়। তাই আপনার মূল্যবান ভোটটি শান্তি ও শৃঙ্খলার সাথে প্রদান করা নাগরিক দায়িত্বের অংশ।

সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা দিয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিন জানিয়েছেন, একটি অবাধ ও বিশ্বাসযোগ্য ভোট আয়োজনে কমিশন বদ্ধপরিকর। সাংবিধানিক নিয়ম মেনে সব ধরণের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সাধারণ মানুষ যাতে নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে নিজের প্রতিনিধি নির্বাচন করতে পারেন, সেই পরিবেশ বজায় রাখাই প্রশাসনের প্রধান লক্ষ্য। আপনার সঠিক সিদ্ধান্তই আগামীর একটি স্থিতিশীল বাংলাদেশ গড়ে তুলতে সাহায্য করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *