নিখোঁজ শিক্ষিকা আর শিক্ষা দুর্নীতির রহস্য কি এবার ফাঁস হবে

নিখোঁজ শিক্ষিকা আর শিক্ষা দুর্নীতির রহস্য কি এবার ফাঁস হবে

নিউজ ডেস্ক : নব্বইয়ের দশকের কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেই চাঞ্চল্যকর ঘটনার স্মৃতি ফিরছে রুপোলি পর্দায়। শিক্ষিকা মনীষা মুখোপাধ্যায়ের রহস্যময় অন্তর্ধান এবং তৎকালীন শিক্ষা দুর্নীতির প্রেক্ষাপটে তৈরি ‘কর্পূর’ ছবিটির পোস্টার আসতেই শোরগোল পড়ে গিয়েছে। এই ছবি সাধারণ মানুষকে ভাবিয়ে তুলবে যে, রাজনৈতিক ক্ষমতার আড়ালে কীভাবে ধামাচাপা পড়ে গিয়েছিল একটি বড় কেলেঙ্কারি এবং একজন মানুষের জীবন।

আগামী ১৯ মার্চ মুক্তি পেতে চলা এই ছবিতে ঋতুপর্ণা সেনগুপ্ত ও ব্রাত্য বসুর পাশাপাশি বড় চমক রাজনৈতিক ব্যক্তিত্ব কুণাল ঘোষ। অনিল বিশ্বাসের লুকে তাঁর উপস্থিতি দর্শকদের কৌতূহল বহুগুণ বাড়িয়ে দিয়েছে। অরিন্দম শীলের পরিচালনায় এই সিনেমাটি কেবল বিনোদন নয়, বরং অতীতের এক অন্ধকার অধ্যায়কে সামনে এনে আমজনতার মনে পুরনো অমীমাংসিত প্রশ্নগুলোকে নতুন করে উসকে দেবে।


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *