ধূপগুড়ির উন্নয়নে শহরের লিডই ‘পাখির চোখ’ অভিষেকের, পাল্টা তোপ বিজেপির – বর্তমান নিউজ

ধূপগুড়ির উন্নয়নে শহরের লিডই ‘পাখির চোখ’ অভিষেকের, পাল্টা তোপ বিজেপির – বর্তমান নিউজ

ধূপগুড়ি বিধানসভা নির্বাচনে জয় নিশ্চিত করতে শহরের ভোটব্যাঙ্ককে বিশেষ গুরুত্ব দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ফণীর মাঠের জনসভা থেকে তিনি স্পষ্ট জানান, শহর থেকে তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়কে লিড দিলে পরবর্তী ছয় মাসের মধ্যে উন্নয়নের ভোলবদল ঘটিয়ে দেবেন। এমনকি কাজ না হলে আসন্ন পুরভোটে তৃণমূলকে ভোট না দেওয়ার চ্যালেঞ্জও ছুঁড়ে দেন তিনি।

পাল্টা প্রতিক্রিয়ায় বিজেপির রাজ্য যুব মোর্চার সহ-সভাপতি সপ্তর্ষি সরকার জানান, ২০১৭ সালের পর পুরভোট না হওয়ায় এবং নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত থাকায় শহরের মানুষ ক্ষুব্ধ। বিগত বিধানসভা উপনির্বাচন ও লোকসভা নির্বাচনে ধূপগুড়ি শহরে তৃণমূলের পিছিয়ে থাকার ব্যবধান বৃদ্ধি পাওয়ায় গেরুয়া শিবির আত্মবিশ্বাসী যে, এবারও ব্যালট বক্সেই মানুষ তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাবেন।

নির্বাচনী প্রচারের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ধূপগুড়িকে মহকুমা করার প্রতিশ্রুতি পূরণের কথা স্মরণ করিয়ে দেন। তিনি ঘোষণা করেন, চতুর্থবার মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হলে ছয় মাসের মধ্যে সবার পাকা ছাদ, বার্ধক্য ভাতা এবং তিনটি দুয়ারে স্বাস্থ্য ক্যাম্প নিশ্চিত করা হবে। উন্নয়নের এই খতিয়ান তুলে ধরে শহর থেকে বড় ব্যবধানে জয়ের জন্য স্থানীয় নেতৃত্বকে কড়া বার্তাও দেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *