ধুলোবালি থেকে মুক্তি পাবে কি তিলোত্তমা
February 14, 2026

নিউজ ডেস্ক : শহরের বাতাস এখন আরও নির্মল হবে এবং রাস্তাঘাটে ধুলোর দাপট কমবে। সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা ও দূষণমুক্ত কলকাতা গড়তে বড় পদক্ষেপ নিল পুরসভা। প্রায় ৯০ কোটি টাকা খরচ করে কেনা ২০টি অত্যাধুনিক যন্ত্র ঝাড়ু বা মেকানিক্যাল সুইপিং মেশিন শুক্রবার থেকে কাজ শুরু করেছে।
রাস্তায় চলাচলের সময় ধুলোবালি ও দূষণ নিয়ে যারা চিন্তিত ছিলেন, এই মেশিনগুলো তাদের বড় স্বস্তি দেবে। ব্রাশ দিয়ে রাস্তা সাফাইয়ের পাশাপাশি জল ছিটিয়ে ধুলো বসিয়ে দেওয়ার প্রযুক্তি থাকায় শ্বাসকষ্টজনিত সমস্যা থেকে রেহাই পাবেন শহরবাসী। তিলোত্তমার পরিবেশ রক্ষায় পুরসভার এই ব্যয়বহুল বিনিয়োগ সরাসরি নগরজীবনের মানোন্নয়ন ঘটাবে বলে আশা করা হচ্ছে।