ধর্ম-বর্ণ নির্বিশেষে নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রী তারেক রহমানের

ধর্ম-বর্ণ নির্বিশেষে নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রী তারেক রহমানের

বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণে তারেক রহমান ‘ধর্ম যার যার, দেশ সবার’ নীতি ঘোষণা করেছেন। তিনি বলেন, মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান নির্বিশেষে পাহাড় বা সমতলের প্রতিটি নাগরিকের জন্য দেশটিকে একটি নিরাপদ, স্বনির্ভর ও মানবিক গণতান্ত্রিক ভূমিতে পরিণত করাই বিএনপি সরকারের প্রধান লক্ষ্য।

প্রধানমন্ত্রী তাঁর ব্যস্ততম প্রথম দিনে সাভারে জাতীয় স্মৃতিসৌধ এবং প্রয়াত পিতা-মাতার মাজার জিয়ারত করেন। এরপর সচিবালয়ে প্রথম মন্ত্রিসভার বৈঠকে তিনি সিন্ডিকেট রাজের অবসান ঘটিয়ে দ্রুত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির নির্দেশ দেন। রমজানে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতেও তিনি প্রশাসনকে সতর্ক থাকার আহ্বান জানান।

ফ্যাসিবাদী দুঃশাসনে পর্যুদস্ত ভঙ্গুর অর্থনীতি ও শাসন কাঠামো সংস্কারে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান প্রধানমন্ত্রী। তিনি স্পষ্ট করেন, রাজনৈতিক প্রভাব নয় বরং আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা। মাদক ও জুয়া নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়ে তিনি জননিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *