‘ধনবর্ষা’র টোপ দিয়ে গাড়িতেই বিষাক্ত লাড্ডু! দিল্লিতে ৩ খুনের কিনারা করে গ্রেফতার ভণ্ড তান্ত্রিক – বর্তমান নিউজ

রবিবার দিল্লির পীরাগড়ি ফ্লাইওভারে একটি গাড়ি থেকে উদ্ধার হওয়া তিনটি লাশের রহস্যভেদ করল পুলিশ। উত্তরপ্রদেশের ফিরোজাবাদ থেকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত স্বঘোষিত তান্ত্রিক কামরুদ্দিন ওরফে ‘বাবা’কে। পুলিশি তদন্তে উঠে এসেছে যে, বিপুল ধনসম্পদ পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে ওই তিন ব্যক্তিকে বিষ মেশানো লাড্ডু খাইয়ে হত্যা করেছে সে। অভিযুক্ত ব্যক্তি লোনি ও ফিরোজাবাদ এলাকায় ‘ধনবর্ষা’র নামে প্রতারণা চক্র চালাত বলে জানা গেছে।
অভিযুক্ত কামরুদ্দিন ঘটনার দিন রণধীর, নরেশ ও লক্ষ্মী দেবীকে বিশেষ পুজোর নাম করে ২ লক্ষ টাকা নগদ নিয়ে ডাকেন। গাড়িতে যাত্রাপথে তাঁদের ঠান্ডা পানীয় ও বিষাক্ত লাড্ডু খাইয়ে অচেতন করে অভিযুক্ত। এরপর সর্বস্ব লুট করে গাড়িটি ফ্লাইওভারে ফেলে রেখেই পালিয়ে যায় সে। ধৃত তান্ত্রিকের বিরুদ্ধে এর আগেও রাজস্থান ও উত্তরপ্রদেশে একাধিক অপরাধমূলক মামলা রয়েছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ।