‘দ্য কেরালা স্টোরি ২’-এর মুক্তি নিয়ে অনিশ্চয়তা: নির্মাতাদের নোটিস পাঠাল হাইকোর্ট

‘দ্য কেরালা স্টোরি ২’-এর মুক্তি নিয়ে অনিশ্চয়তা: নির্মাতাদের নোটিস পাঠাল হাইকোর্ট

বির্তকিত চলচ্চিত্র ‘দ্য কেরালা স্টোরি ২ – গোজ বিয়ন্ড’-এর মুক্তি স্থগিতের আবেদনের প্রেক্ষিতে কেরালা হাইকোর্ট কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক, সেন্সর বোর্ড এবং ছবির প্রযোজককে নোটিস পাঠিয়েছে। জনৈক জীববিজ্ঞানী শ্রীদেব নম্বূদিরির দায়ের করা এই মামলার ভিত্তিতে আদালত বৃহস্পতিবার এই পদক্ষেপ গ্রহণ করে।

আবেদনকারীর অভিযোগ, ছবির টিজারে কেরালাকে নেতিবাচকভাবে উপস্থাপিত করা হয়েছে এবং এর সংলাপ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে। টিজারে দেখানো ধর্মান্তরণ ও সন্ত্রাসবাদের গল্প সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।

আগামী ২৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ছবিটি মুক্তির কথা রয়েছে। আবেদনকারী আদালতের কাছে ছবির প্রদর্শনী স্থগিত রাখার নির্দেশ চেয়েছেন। কেন্দ্রীয় সরকার চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত মুক্তি আটকে রাখার আর্জি জানানোয় এখন গভীর অনিশ্চয়তায় নির্মাতারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *