দিঘার জগন্নাথ ধামে উপচে পড়া ভিড় সামলাতে বিলাসবহুল হোটেলের মেগা প্ল্যান

দিঘার জগন্নাথ ধামে উপচে পড়া ভিড় সামলাতে বিলাসবহুল হোটেলের মেগা প্ল্যান

নিউজ ডেস্ক : সৈকত শহর দিঘায় পর্যটকদের উপচে পড়া ভিড় আর আবাসন সংকটের দিন শেষ হতে চলেছে। মুখ্যমন্ত্রীর স্বপ্নের জগন্নাথ ধাম দর্শনে আসা কোটি কোটি দর্শনার্থীর সুবিধার্থে এবার সমুদ্রের পাড়েই বিশাল আবাসন প্রকল্প গড়ে তুলছে হিডকো। ১০ একর জমিতে ৪৬টি প্লটে এই হোটেল নির্মাণ হলে সাধারণ মানুষের থাকা-খাওয়ার মান যেমন বাড়বে, তেমনই পর্যটন কেন্দ্রে আধুনিক নাগরিক পরিকাঠামো নিশ্চিত হবে।

উচ্চমানের পরিষেবা দিতে দরপত্রের মাধ্যমে ১০০ কোটি টাকার বেশি লেনদেনকারী অভিজ্ঞ সংস্থাকে এই কাজের দায়িত্ব দেওয়া হচ্ছে। প্রায় ২০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে চলা এই হোটেলগুলো সাধারণ মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত সবার নাগালের মধ্যেই থাকবে। এর ফলে দিঘায় ভ্রমণে আসা সাধারণ পর্যটকদের আর হোটেল সংকটে ভোগান্তির শিকার হতে হবে না এবং স্থানীয় কর্মসংস্থানেও নতুন দিশা তৈরি হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *