দাম কমল Samsung Galaxy A16 5G-এর: আকর্ষণীয় ফিচারে এখন আরও সস্তা

স্যামসাং তাদের জনপ্রিয় মিড-রেঞ্জ স্মার্টফোন Galaxy A16 5G-এর দাম কমিয়ে দিয়েছে। লঞ্চের সময় ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম ১৮,৯৯৯ টাকা থাকলেও, বর্তমানে অ্যামাজনে এটি ২,০০০ টাকা ছাড়ে মাত্র ১৬,৮৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। কোনো ব্যাংক অফার ছাড়াই এই বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন গ্রাহকরা।
স্মার্টফোনটিতে রয়েছে ৬.৬৭ ইঞ্চির সুপার AMOLED ডিসপ্লে এবং ৯0Hz রিফ্রেশ রেট। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ চিপসেট ব্যবহার করা হয়েছে। দীর্ঘক্ষণ ব্যবহারের নিশ্চয়তা দিতে ডিভাইসটিতে রয়েছে ৫০০০mAh-এর শক্তিশালী ব্যাটারি, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করে।
ফটোগ্রাফির জন্য ফোনটির পেছনে ৫০ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ এবং সামনে ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। নিরাপত্তার জন্য এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং উন্নত কানেক্টিভিটির জন্য ৩.৫ মিমি হেডফোন জ্যাক অন্তর্ভুক্ত রয়েছে। কম বাজেটে স্যামসাংয়ের এই ৫জি ফোনটি এখন সেরা ডিল হতে পারে।