তারেক রহমানের হাত ধরে ফিরছে বিএনপি এবার কি তবে সাধারণ মানুষের ভাগ্য বদলাবে

নিউজ ডেস্ক : দীর্ঘ দুই দশকের প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশে আবারও রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি। সাধারণ নির্বাচনে বিপুল ব্যবধানে জয়ী হয়ে দলটির নেতা তারেক রহমান পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন। এই রাজনৈতিক পটপরিবর্তন সাধারণ মানুষের প্রাত্যহিক জীবনে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে দীর্ঘ ১৮ মাসের অন্তর্বর্তীকালীন শাসনের পর একটি নির্বাচিত সরকারের কাছ থেকে জনবান্ধব নীতি ও স্থিতিশীলতার প্রত্যাশা করছেন সাধারণ নাগরিকরা।
বিএনপি ও জামায়াতের এই বিশাল জয় দেশের প্রশাসনিক ও অর্থনৈতিক সংস্কারে নতুন গতি আনবে বলে ধারণা করা হচ্ছে। জুলাইয়ের জাতীয় সনদ অনুযায়ী প্রস্তাবিত ৮৪-দফা সংস্কার প্যাকেজ বাস্তবায়িত হলে সাধারণ মানুষের নাগরিক অধিকার ও জীবনযাত্রার মানোন্নয়নে আমূল পরিবর্তন আসতে পারে। ভোটারদের রায়ে প্রতিফলিত এই রাজনৈতিক স্থিতিশীলতা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং কর্মসংস্থান সৃষ্টিতে কতটুকু সহায়ক হয়, এখন সেটিই দেখার বিষয়।