তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভার শপথ: ৫ সদস্যের সরকারে চমক খলিলুর ও নুর

তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভার শপথ: ৫ সদস্যের সরকারে চমক খলিলুর ও নুর

দীর্ঘ দুই দশক পর রাষ্ট্রক্ষমতায় আসীন হয়ে তারেক রহমানের নেতৃত্বে ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বিএনপি। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান এবং তাঁর সঙ্গে ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী শপথ গ্রহণ করেন। রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাঁদের শপথ বাক্য পাঠ করান। নবগঠিত এই সরকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ প্রবীণ নেতাদের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক নতুন মুখ স্থান পেয়েছেন।

মন্ত্রিসভায় বড় চমক হিসেবে রয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। এছাড়া টেকনোক্র্যাট ও মিত্র দলগুলোর মধ্য থেকে ববি হাজ্জাজ, জোনায়েদ সাকি এবং নুরুল হক নুর প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। এবারের তালিকায় ১৬ জন পূর্ণমন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রীই প্রথমবারের মতো মন্ত্রিত্বের স্বাদ পাচ্ছেন। নারী সদস্য হিসেবে পূর্ণমন্ত্রী পদে আফরোজা খানম রিতা এবং প্রতিমন্ত্রী হিসেবে শামা ওবায়েদ ও ফারজানা শারমিন শপথ নিয়েছেন।

এর আগে সকালে বিএনপির ২০৯ জন নবনির্বাচিত সংসদ সদস্য শপথ গ্রহণ করেন এবং সংসদীয় দলের বৈঠকে তারেক রহমানকে সর্বসম্মতিক্রমে সংসদ নেতা নির্বাচিত করা হয়। নতুন এই মন্ত্রিসভায় অভিজ্ঞ ও তরুণদের সমন্বয় থাকলেও কে কোন দপ্তরের দায়িত্ব পাচ্ছেন তা এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। সংসদীয় রীতির বাইরে বঙ্গভবনের পরিবর্তে উন্মুক্ত স্থানে এই শপথ অনুষ্ঠান দেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন মাত্রা যোগ করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *