তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন: বাণিজ্যিক ও প্রতিরক্ষা সহযোগিতার বার্তা

তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন: বাণিজ্যিক ও প্রতিরক্ষা সহযোগিতার বার্তা

বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে চিঠি পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঐতিহাসিক এই জয়ে আমেরিকার জনগণের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে ট্রাম্প বাংলাদেশের সমৃদ্ধি কামনা করেন। তিনি আশা প্রকাশ করেন, পারস্পরিক শ্রদ্ধা ও স্বার্থ রক্ষার মাধ্যমে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল আরও শক্তিশালী হবে।

চিঠিতে ট্রাম্প দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্কের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন। দুই দেশের কৃষক ও শ্রমিকদের স্বার্থে বিদ্যমান বাণিজ্য চুক্তিগুলো বাস্তবায়নের আহ্বান জানান তিনি। বিশেষ করে শুল্ক কমানো এবং মার্কিন পণ্যের সহজলভ্যতা নিশ্চিত করার মাধ্যমে বাণিজ্যিক গতি বজায় রাখার বিষয়ে তিনি আশাবাদী।

প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রেও কৌশলগত বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি আশা করেন, রুটিন প্রতিরক্ষা চুক্তিগুলো সম্পন্ন করতে বাংলাদেশ সঠিক পদক্ষেপ নেবে। এর ফলে বাংলাদেশের সেনাবাহিনী আমেরিকার তৈরি বিশ্বমানের আধুনিক সরঞ্জাম ব্যবহারের সুযোগ পাবে বলে তিনি চিঠিতে উল্লেখ করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *