তারেক ভাইকে বড় ভাই সম্বোধন মমতার, ওপার বাংলার জয়ে এপার থেকে এল বিশেষ বার্তা
February 13, 2026

নিউজ ডেস্ক : বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোটের বিশাল জয়ে সাধারণ মানুষের মনে খুশির হাওয়া। এই ঐতিহাসিক মুহূর্তে ওপার বাংলার ‘তারেক ভাই’ ও বাংলাদেশের জনগণকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই শুভেচ্ছা বার্তা দুই দেশের সাধারণ মানুষের দীর্ঘদিনের বন্ধুত্ব ও সম্প্রীতির বন্ধনকে আরও মজবুত করবে বলে আশা করা হচ্ছে।
মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বার্তায় বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার জয়কে কুর্নিশ জানিয়েছেন। আসন্ন পবিত্র মাস উপলক্ষে সকল ভাইবোনকে ‘রমজান মোবারক’ জানিয়ে আগাম শুভেচ্ছা দিয়েছেন তিনি। এই জয়ের ফলে দুই বাংলার বাণিজ্যিক ও সাংস্কৃতিক সুসম্পর্ক আগামীতে আরও উন্নত হবে এবং সাধারণ মানুষের জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব পড়বে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।