তারেকের সামনে পাহাড়প্রমাণ চ্যালেঞ্জ, সাধারণ মানুষের পকেটে টান কি মিটবে?

তারেকের সামনে পাহাড়প্রমাণ চ্যালেঞ্জ, সাধারণ মানুষের পকেটে টান কি মিটবে?

নিউজ ডেস্ক : বাংলাদেশের মসনদে বসতে চলেছেন তারেক রহমান, সম্ভবত ১৭ বা ১৮ ফেব্রুয়ারির মধ্যেই শপথ গ্রহণ। বিপুল জনসমর্থন নিয়ে বিএনপি ক্ষমতায় ফিরলেও সাধারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন—জিনিসপত্রের দাম কি কমবে? বিগত দিনের অর্থনৈতিক অস্থিরতা আর অনিশ্চয়তায় ব্যবসায়ীরা যেমন দিশেহারা, তেমনই সাধারণ পরিবারগুলোও হিমশিম খাচ্ছে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বেকার ভাতা আর ফ্যামিলি কার্ডের সুবিধা দ্রুত চালু না হলে এই বিশাল প্রত্যাশার চাপ সামলানো নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

শুধু অর্থনীতি নয়, জনমনে স্বস্তি ফেরাতে আইনশৃঙ্খলা রক্ষা করাও হবে তারেক রহমানের অ্যাসিড টেস্ট। অন্তর্বর্তী সরকারের সময়কার অরাজকতা আর ভয় কাটিয়ে ব্যবসায়ীরা যাতে নিশ্চিন্তে দোকান খুলতে পারেন এবং শিক্ষার্থীরা যাতে নিরাপদে ক্যাম্পাসে ফিরতে পারেন, সেটাই এখন মূল চাওয়া। পুলিশ বাহিনীকে পুনরায় সক্রিয় করা এবং রাজনৈতিক অস্থিরতা নিয়ন্ত্রণ করে দেশে স্থিতিশীলতা বজায় রাখা না গেলে মানুষের এই বিপুল রায় ধরে রাখা কঠিন হবে। সাধারণ মানুষ এখন কেবল আশ্বাস নয়, বরং দৈনন্দিন জীবনে দ্রুত পরিবর্তন দেখতে চায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *