ট্রাম্পের চোখরাঙানি উপেক্ষা করেই কি রুশ তেল কিনবে ভারত

ট্রাম্পের চোখরাঙানি উপেক্ষা করেই কি রুশ তেল কিনবে ভারত

নিউজ ডেস্ক : আমেরিকার সাথে বিশাল বাণিজ্য চুক্তির মাঝেও রাশিয়ার থেকে সস্তায় তেল কেনা নিয়ে জল্পনা তুঙ্গে। ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ভারত রুশ তেল কেনা বন্ধ করবে, তবে এই দাবি সরাসরি উড়িয়ে দিয়েছেন রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ। তার মতে, দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বে ফাটল ধরার কোনো কারণ নেই এবং ট্রাম্প ছাড়া আর কেউ এমন দাবি করেনি।

এই টানাপোড়েনে সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠছে তেলের দাম ও সরবরাহ নিয়ে। ভারত সরকার স্পষ্ট জানিয়েছে, দেশের জ্বালানি নিরাপত্তা ও সাশ্রয়ী মূল্য বজায় রাখাই তাদের মূল লক্ষ্য। একদিকে আমেরিকার সাথে ৪৫ লক্ষ কোটি টাকার চুক্তি, অন্যদিকে রাশিয়ার সাথে তেলের সম্পর্ক—এই দুইয়ের ভারসাম্যের ওপরই নির্ভর করছে সাধারণ মানুষের পকেটের খরচ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *