ট্রাকচালকের ছেলে থেকে আইপিএল কোটিপতি, মঙ্গেশ যাদবের রূপকথার উত্থান – বর্তমান নিউজ

ট্রাকচালকের ছেলে থেকে আইপিএল কোটিপতি, মঙ্গেশ যাদবের রূপকথার উত্থান – বর্তমান নিউজ

মধ্যপ্রদেশের বোরগাঁও গ্রামের সাধারণ এক ট্রাকচালকের ছেলে মঙ্গেশ যাদবের জীবন এখন রূপকথার গল্পকেও হার মানায়। দারিদ্র্য ও চরম অনিশ্চয়তার সঙ্গে লড়াই করে উঠে আসা এই তরুণ পেসারকে ৫.২০ কোটি টাকায় দলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। দীর্ঘ বছরের অর্থকষ্ট ও বাবার ত্যাগের প্রতিদান দিতে পেরে আবেগপ্লুত এই উঠতি তারকা।

মঙ্গেশের সাফল্যের নেপথ্যে রয়েছে কোচ ফুলচাঁদ শর্মার অসামান্য অবদান। অভাবের দিনে কোচ তাঁর হস্টেল খরচ মকুব করে প্রশিক্ষণের সুযোগ করে দিয়েছিলেন। টেনিস বল ক্রিকেট থেকে শুরু করে ঘরোয়া ক্রিকেটে নজরকাড়া পারফরম্যান্সের পর আইপিএল ট্রায়ালে দীনেশ কার্তিকের মন জয় করেন মঙ্গেশ। কঠোর পরিশ্রমই আজ তাঁকে এই কোটি টাকার মঞ্চে পৌঁছে দিয়েছে।

ছেলের এই অভাবনীয় সাফল্যে গর্বিত বাবা রাম আওধ যাদব। রাত জেগে ট্রাক চালিয়ে ছেলের ক্রিকেট খেলার স্বপ্ন টিকিয়ে রাখা এই বাবা কখনও ভাবেননি যে তাঁদের দিন বদলাবে। আসন্ন আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আরসিবি-র জার্সিতে মাঠে নামার অপেক্ষায় মঙ্গেশ, যা তাঁর পরিবারের দীর্ঘ সংগ্রামের অবসান ঘটাতে চলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *