ট্রফির অমর্যাদা ও ঔদ্ধত্যই কি কাল হলো? একের পর এক হারে বিপর্যস্ত অস্ট্রেলিয়া

২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ জয়ের পর ট্রফির ওপর পা রেখে মিচেল মার্শের সেই বিতর্কিত ছবি আজও ক্রিকেট বিশ্বের স্মৃতিতে টাটকা। নেটিজেনদের দাবি, সেই সময়কার সেই অহংকার ও ট্রফির প্রতি অসম্মানই আজ প্যাট কামিন্সদের পতনের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশ্ব ক্রিকেটে এক সময়ের দাপুটে অজিদের রাজত্ব এখন ফিকে হতে শুরু করেছে।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায়ের পর বর্তমান পরিস্থিতি আরও শোচনীয়। জিম্বাবোয়ের মতো দলের কাছে হারতে হয়েছে বিশ্ব চ্যাম্পিয়নদের। এমনকি ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খালি হাতে ফেরার পাশাপাশি অজেয় তকমা হারিয়েছে অজি নারী দলও। একের পর এক হারে বিপর্যস্ত ক্যাঙ্গারু ব্রিগেড এখন খড়কুটোর মতো উড়ে যাচ্ছে।
নেটদুনিয়ায় ক্রিকেটপ্রেমীরা অজিদের এই ভরাডুবিকে ‘পাপের ফল’ হিসেবে অভিহিত করছেন। বিশেষ করে ভারতীয় সমর্থকদের মতে, ট্রফির অমর্যাদা এবং আকাশচুম্বী অহংকারই দলটির এই পতন ডেকে এনেছে। এক সময়ের অপরাজেয় অস্ট্রেলিয়া আজ বারবার ব্যর্থতার সম্মুখীন হচ্ছে, যাকে অনেকেই বিধাতার বিচার বলে মনে করছেন।