ট্যাটুর কালিতে কমতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতা ও টিকার কার্যকারিতা

ট্যাটুর কালিতে কমতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতা ও টিকার কার্যকারিতা

নতুন গবেষণা অনুযায়ী, ট্যাটুর কালি কেবল ত্বকে সীমাবদ্ধ না থেকে লিম্ফ্যাটিক সিস্টেমের মাধ্যমে শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। ‘প্রসেডিংস অফ দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অফ সায়েন্স’-এ প্রকাশিত এই তথ্য জানাচ্ছে, শরীর ট্যাটুর কালিকে বহিরাগত কণা হিসেবে গণ্য করে। ফলে রোগ প্রতিরোধ ব্যবস্থা বা ইমিউন সিস্টেম ক্রমাগত এই রাসায়নিক সরানোর চেষ্টা চালিয়ে যায়।

গবেষণায় দেখা গেছে, কালির ক্ষুদ্র কণাগুলো লসিকা গ্রন্থি বা লিম্ফ নোডে জমা হয়। এর ফলে শরীরে দীর্ঘস্থায়ী প্রদাহ বা ক্রনিক ইনফ্ল্যামেশন তৈরি হতে পারে। এই নিরন্তর প্রতিক্রিয়া শরীরের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতাকে ব্যস্ত রাখে, যা দীর্ঘমেয়াদে লিম্ফ নোডের কার্যকারিতা এবং সিগন্যাল ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করার ঝুঁকি বাড়ায়।

ট্যাটুর এই দীর্ঘস্থায়ী প্রভাব ভ্যাকসিনের কার্যকারিতাও কমিয়ে দিতে পারে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, ট্যাটু করা স্থানে ভ্যাকসিন দিলে প্রদাহের কারণে শরীরে পর্যাপ্ত অ্যান্টিবডি তৈরি ব্যাহত হওয়ার সম্ভাবনা থাকে। তাই শরীরের অভ্যন্তরীণ ভারসাম্য ও টিকার সঠিক প্রতিক্রিয়া বজায় রাখতে ট্যাটু করার আগে এর রাসায়নিক প্রভাব সম্পর্কে সচেতন হওয়া জরুরি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *