টি-২০ বিশ্বকাপে নেই বাংলাদেশ! বোর্ড সভাপতির বিস্ফোরক মন্তব্যে তোলপাড় ক্রিকেট মহল – বর্তমান নিউজ

টি-২০ বিশ্বকাপে নেই বাংলাদেশ! বোর্ড সভাপতির বিস্ফোরক মন্তব্যে তোলপাড় ক্রিকেট মহল – বর্তমান নিউজ

২০২৬ টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না করার নেপথ্যে বিসিবি ও সরকারের দ্বিমত প্রকাশ্যে এসেছে। বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল স্পষ্ট জানিয়েছেন, এটি বিসিবির নয় বরং সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্ত ছিল। যদিও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এর আগে দাবি করেছিলেন, সিদ্ধান্তটি বোর্ড ও ক্রিকেটারদের। বুলবুল আরও জানান, লিটন দাসদের বিশ্বকাপ খেলতে না পারা ব্যক্তিগতভাবে দুঃখজনক হলেও পরিস্থিতির চাপে সরকারকে সমর্থন করতে হয়েছে তাদের।

অন্যদিকে, ভারত ও পাকিস্তানসহ একাধিক দেশ বাংলাদেশের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে চেয়েছিল বলে বোর্ড সভাপতি দাবি করেন। আইসিসি শুরুতে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করতে চাইলেও ভারতসহ অন্যান্য দেশ বাংলাদেশের জন্য ওয়াকওভারের পক্ষপাতি ছিল। বর্তমানে ক্রিকেটীয় সম্পর্ক স্বাভাবিক করতে ১৫ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান ম্যাচে বিসিসিআই ও বিসিবি প্রতিনিধিদের মধ্যে বিশেষ আলোচনার সম্ভাবনা তৈরি হয়েছে, যা এশিয় ক্রিকেটে নতুন মোড় নিতে পারে।


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *