টাকা দিলেও কি ফিরবে স্বজন? দীপুর পরিবারের হাহাকারে বিচারব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন
February 11, 2026

নিউজ ডেস্ক : সরকার ৫০ লক্ষ টাকা দিলেও স্বজন হারানোর ক্ষত মেটেনি ময়মনসিংহের দীপু দাসের পরিবারের। একমাত্র রোজগেরে সদস্যকে হারিয়ে নিঃস্ব পরিবারটি এখন সাহায্যের চেয়ে বেশি খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি চায়। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত না হলে এমন আর্থিক সহায়তা যে মূল্যহীন, দীপুর বাবার আর্তনাদ সেটিই প্রমাণ করছে।
অসাম্প্রদায়িক দেশে এমন নৃশংস হত্যাকাণ্ড সাধারণ মানুষের মনে গভীর আতঙ্ক ও বিচারহীনতার ভয় জাগিয়ে তুলেছে। কেবল ক্ষতিপূরণ নয়, দোষীদের দ্রুত কঠোর শাস্তিই পারে সাধারণ নাগরিকের আস্থা ফেরাতে। অন্যথায়, বিচারহীনতার এই সংস্কৃতি ভবিষ্যতে আরও অনেক প্রাণ কেড়ে নিতে পারে, যা কোনো অার্থিক সাহায্য দিয়ে পূরণ করা সম্ভব নয়।