জেওয়ারে নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন প্রধানমন্ত্রীর, দুই মিনিট অন্তর উড়বে বিমান – বর্তমান নিউজ

জেওয়ারে নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন প্রধানমন্ত্রীর, দুই মিনিট অন্তর উড়বে বিমান – বর্তমান নিউজ

উত্তরপ্রদেশের জেওয়ারে নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরের প্রথম পর্যায়ের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রকল্প চালু হওয়ায় উত্তর ভারতের যোগাযোগ ব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে তিনি আশা প্রকাশ করেন। ভবিষ্যতে এই বিমানবন্দর থেকে প্রতি দুই মিনিট অন্তর বিমান ওঠানামার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা বিশ্বজুড়ে আকাশপথে সংযোগ আরও সহজতর করে তুলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উপস্থিতিতে প্রধানমন্ত্রী জানান, এই প্রকল্প পশ্চিম উত্তরপ্রদেশের ব্যবসা, অর্থনীতি ও কর্মসংস্থানে ব্যাপক প্রভাব ফেলবে। নয়ডা, মথুরা, আগ্রা ও মেরঠসহ পার্শ্ববর্তী জেলার ক্ষুদ্র ব্যবসায়ী, কৃষক ও যুবকরা সরাসরি এর সুফল পাবেন। আন্তর্জাতিক সংযোগ বৃদ্ধির ফলে এই অঞ্চলে রফতানি এবং বিনিয়োগের নতুন সম্ভাবনা তৈরি হবে বলে তিনি উল্লেখ করেন।

প্রাথমিক পর্যায়ে এই বিমানবন্দর বছরে প্রায় ১.২ কোটি যাত্রীকে পরিষেবা দিতে সক্ষম। আধুনিক এক্সপ্রেসওয়ে, মেট্রো এবং র‍্যাপিড রেল সংযোগের মাধ্যমে যাতায়াত ব্যবস্থা আরও উন্নত করার পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রী আরও জানান, ২০০৩ সালে অনুমোদন পেলেও পূর্ববর্তী সরকারের উদাসীনতায় প্রকল্পটি থমকে ছিল, যা বর্তমান সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় দ্রুত বাস্তবায়িত হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *