জাতীয় সঙ্গীতের আগে এবার ‘বন্দে মাতরম’, কেন্দ্রের নতুন চালে কি মেরুকরণের রাজনীতি?

জাতীয় সঙ্গীতের আগে এবার ‘বন্দে মাতরম’, কেন্দ্রের নতুন চালে কি মেরুকরণের রাজনীতি?

নিউজ ডেস্ক : সরকারি অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত ‘জনগণমন’ গাওয়ার আগেই এখন থেকে বাজাতে হবে জাতীয় গান ‘বন্দে মাতরম’। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এই আকস্মিক নির্দেশিকা ঘিরে তোলপাড় জাতীয় রাজনীতি। ১৯০ সেকেন্ডের এই বিশেষ গায়নরীতি বাধ্যতামূলক করায় প্রশ্ন উঠছে সাধারণ মানুষের প্রাত্যহিক দেশপ্রেম ও সরকারি শিষ্টাচারের পরিবর্তন নিয়ে। কেন্দ্রের এই পদক্ষেপ কি জাতীয়তাবোধকে আরও সুসংহত করবে, নাকি প্রশাসনিক কাজে নতুন জটিলতা তৈরি করবে, তা নিয়েই এখন সাধারণ মহলে জোর চর্চা।

বিরোধীদের দাবি, ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখেই বাঙালির আবেগ নিয়ে এই ‘মাস্টারস্ট্রোক’ দিয়েছে বিজেপি। তৃণমূল ও কংগ্রেসের অভিযোগ, রবীন্দ্রনাথ ঠাকুরের গরিমা ক্ষুণ্ণ করে বঙ্কিমচন্দ্রকে সামনে এনে আসলে বিভাজনের রাজনীতি করা হচ্ছে। পাল্টা জবাবে বিজেপি জানিয়েছে, ইতিহাস বিকৃতি রোধ করতেই ১৫০ বছর পূর্তিতে এই সম্মান জানানো হয়েছে। রাজনীতির এই দড়ি টানাটানিতে সাধারণ নাগরিকের মনে প্রশ্ন— জাতীয় গানের এই নতুন নিয়ম কি সত্যিই ঐক্য আনবে, নাকি এটি নিছকই এক রাজনৈতিক কৌশল?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *