জমির বিবাদে বারুইপুরে রক্তারক্তি প্রথমে অ্যাসিড হামলা ও পরে দায়ের কোপে ভাইকে খুনের চেষ্টা দাদার

জমির বিবাদে বারুইপুরে রক্তারক্তি প্রথমে অ্যাসিড হামলা ও পরে দায়ের কোপে ভাইকে খুনের চেষ্টা দাদার

বারুইপুরের যোগীবটতলায় জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে শনিবার রাতে এক নৃশংস ঘটনা ঘটেছে। অভিযোগ, মেজো দাদা মমতাজ খান ও তার পরিবার মিলে টোটন খানকে প্রথমে চোখে অ্যাসিড ছুড়ে এবং পরবর্তীতে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পারিবারিক শত্রুতার জেরে এই বর্বরোচিত হামলা চালানো হয় বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। বর্তমানে আক্রান্ত যুবক আশঙ্কাজনক অবস্থায় কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এই ঘটনার পর উত্তেজিত গ্রামবাসীরা অভিযুক্তদের আটকে রাখলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তদের উদ্ধার করতে গেলে গ্রামবাসীদের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি ও লাঠিচার্জের ঘটনা ঘটে। পুলিশ এই ঘটনায় এক নাবালকসহ মোট ছয়জনকে আটক করেছে। আক্রান্তের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *