ছেলের মৃত্যুর পর পুত্রবধূ শাশুড়ি-শ্বশুরের ভরণপোষণে বাধ্য নয়: এলাহাবাদ হাইকোর্ট – বর্তমান নিউজ

ছেলের মৃত্যুর পর পুত্রবধূ শাশুড়ি-শ্বশুরের ভরণপোষণে বাধ্য নয়: এলাহাবাদ হাইকোর্ট – বর্তমান নিউজ

এলাহাবাদ হাইকোর্ট এক ঐতিহাসিক রায়ে জানিয়েছে যে, স্বামীর মৃত্যুর পর পুত্রবধূ তাঁর শ্বশুর-শাশুড়ির ভরণপোষণ করতে আইনত বাধ্য নন। উত্তরপ্রদেশ পুলিশের এক কনস্টেবলের মৃত্যুর পর তাঁর বৃদ্ধ বাবা-মা পুত্রবধূর কাছ থেকে খোরপোশ দাবি করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। আদালত স্পষ্ট করে দিয়েছে, নৈতিকতার খাতিরে দায়বদ্ধতা থাকলেও আইনি বাধ্যবাধকতা হিসেবে তা চাপানো যায় না।

মামলাটি প্রথমে ফ্যামিলি কোর্টে উঠলে সেখানে বৃদ্ধ দম্পতির আবেদন খারিজ হয়ে যায়। এরপর তাঁরা হাইকোর্টে আপিল করেন। দম্পতির আইনজীবীর যুক্তি ছিল, তাঁরা নিরক্ষর এবং সম্পূর্ণভাবে মৃত ছেলের ওপর নির্ভরশীল ছিলেন। অন্যদিকে, পুত্রবধূর আইনজীবী জানান যে ফ্যামিলি কোর্ট আইনের ভিত্তিতেই সঠিক সিদ্ধান্ত নিয়েছে এবং এতে হস্তক্ষেপের প্রয়োজন নেই।

বিচারপতি মদন পাল সিং রায় প্রদানের সময় জানান, বিদ্যমান আইনে কেবল স্ত্রী, সন্তান এবং বাবা-মাকে খোরপোশ দাবির অধিকার দেওয়া হয়েছে, যেখানে শ্বশুর-শাশুড়ির উল্লেখ নেই। আদালত আরও পর্যবেক্ষণ করে যে, পুত্রবধূ স্বামীর মৃত্যুর পর অনুকম্পামূলক চাকরি পেয়েছেন এমন কোনো প্রমাণ মেলেনি। ফলে আইনি ভিত্তির অভাবে হাইকোর্ট পারিবারিক আদালতের রায়ই বহাল রাখে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *