চেক বাউন্স মামলায় স্বস্তি: অন্তর্বর্তী জামিন পেলেন অভিনেতা রাজপাল যাদব

চেক বাউন্স মামলায় স্বস্তি: অন্তর্বর্তী জামিন পেলেন অভিনেতা রাজপাল যাদব

দেড় কোটি টাকার ডিমান্ড ড্রাফ্ট জমা দিয়ে চেক বাউন্স মামলায় অন্তর্বর্তী জামিন পেলেন বলিউড অভিনেতা রাজপাল যাদব। সোমবার দিল্লি হাই কোর্ট নির্ধারিত সময়ের মধ্যে অর্থ জমা দেওয়ায় ১৯ ফেব্রুয়ারি ভাইঝির বিয়েতে যোগ দেওয়ার অনুমতি দিয়েছে। আদালত আগামী ১৮ মার্চ পর্যন্ত এই জামিন মঞ্জুর করেছে।

মামলাটি ২০১২-১৩ সালের বকেয়া সংক্রান্ত। অভিযোগকারী পক্ষের দাবি, রাজপালের সাতটি চেক বাউন্স হওয়ায় আদালত তাঁকে কারাদণ্ড ও জরিমানার নির্দেশ দিয়েছিল। জরিমানার অর্থ পরিশোধ না করায় বিষয়টি দীর্ঘায়িত হয়। তবে আদালতের শর্ত অনুযায়ী অর্থ জমা দেওয়ায় আপাতত কারামুক্তি পেলেন অভিনেতা।

জামিন পেয়ে রাজপাল যাদব কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, গত ৩০ বছর ধরে তিনি চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত। আদালতের প্রতিটি নির্দেশ তিনি মেনে চলেছেন এবং ভবিষ্যতেও আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন। ২০২৬ সালের মধ্যে ২৫০টি ছবিতে অভিনয়ের লক্ষ্য রয়েছে বলেও জানান এই অভিনেতা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *