চার্জের চিন্তা শেষ করতে টেকনো আনছে বিশ্বের পাতলা কার্ভড ৫জি ফোন

চার্জের চিন্তা শেষ করতে টেকনো আনছে বিশ্বের পাতলা কার্ভড ৫জি ফোন

নিউজ ডেস্ক : সাধারণ মানুষের দৈনন্দিন স্মার্টফোন ব্যবহারে সবচেয়ে বড় বাধা হলো দ্রুত চার্জ শেষ হয়ে যাওয়া। এই সমস্যার সমাধান করতে টেকনো আগামীকাল ভারতে নিয়ে আসছে ‘পোভা কার্ভ ২’। ৮০০০ mAh মেগা ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনটি হবে অত্যন্ত পাতলা ও হালকা, যা দীর্ঘক্ষণ ব্যবহারের পরও হাতে আরাম দেবে। ঘনঘন চার্জ দেওয়ার ঝামেলা না থাকায় ব্যস্ত জীবনে গ্রাহকদের সময় ও দুশ্চিন্তা দুই-ই কমবে।

বিশাল ব্যাটারি ও কার্ভড ডিসপ্লের এই ফোনে একবার চার্জ দিলে অনায়াসেই দুই দিন কাটানো যাবে। ওজনে হালকা ও দারুণ লুকের ফোনটি স্টাইল এবং দীর্ঘস্থায়ী পারফরম্যান্সের এক সেরা সমন্বয়। মিডিয়্যাটেক ডাইমেনসিটি প্রসেসর ও হাই-রিফ্রেশ রেট থাকায় সাধারণ ব্যবহারকারী থেকে গেমার—সবার জন্যই এটি হবে সাশ্রয়ী ও শক্তিশালী বিকল্প।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *