চাকরি দেওয়ার নামে কোটি কোটি টাকা প্রতারণা: মালদায় নার্সিংহোমে তালা ঝুলিয়ে পলাতক মালিক

চাকরি দেওয়ার নামে কোটি কোটি টাকা প্রতারণা: মালদায় নার্সিংহোমে তালা ঝুলিয়ে পলাতক মালিক

মালদার কালিয়াচক থানার সুজাপুরে একটি বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে চাকরি দেওয়ার নাম করে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। ৪০০ বেডের ওই নার্সিংহোমে কয়েক হাজার শূন্যপদে নিয়োগের বিজ্ঞাপন দিয়ে প্রায় ১০ হাজার বেকার যুবক-যুবতীর কাছ থেকে ইউনিফর্ম ও প্রশিক্ষণের নাম করে মাথাপিছু ৫ থেকে ১৫ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে দাবি প্রতারিতদের।

সোমবার বীরভূম ও মালদার রতুয়া সহ বিভিন্ন এলাকার একদল প্রতারিত যুবতী জেলাশাসকের কাছে গণস্বাক্ষর সম্বলিত অভিযোগ জমা দেন। পাশাপাশি কালিয়াচক থানাতেও ই-মেইলের মাধ্যমে পুরো বিষয়টি জানানো হয়েছে। অভিযোগকারীরা জানান, ইন্টারভিউ নেওয়ার পর দীর্ঘ সময় কাটলেও চাকরির নিয়োগপত্র মেলেনি, উল্টে সওয়াল করলে জুটেছে প্রাণনাশের হুমকি।

অভিযোগ প্রকাশ্যে আসতেই সুজাপুর স্ট্যান্ড সংলগ্ন ওই নার্সিংহোমে তালা ঝুলিয়ে গা ঢাকা দিয়েছে কর্তৃপক্ষ। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত মালিক পক্ষ মুর্শিদাবাদের বাসিন্দা দুই ভাইবোন। বর্তমানে পলাতক অভিযুক্তদের সন্ধানে তল্লাশি শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ। প্রতারিতরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ এবং অর্থ ফেরতের দাবি জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *