ঘাতক ‘আসর‌্যাম’ মিসাইলে আরও শক্তিশালী হচ্ছে বায়ুসেনার মিগ-২৯ যুদ্ধবিমান – বর্তমান নিউজ

ঘাতক ‘আসর‌্যাম’ মিসাইলে আরও শক্তিশালী হচ্ছে বায়ুসেনার মিগ-২৯ যুদ্ধবিমান – বর্তমান নিউজ

ভারতীয় বায়ুসেনার মিগ-২৯ যুদ্ধবিমান বহরকে আরও আধুনিক ও শক্তিশালী করার প্রক্রিয়া শুরু হয়েছে। গত ২৫ মার্চ প্রতিরক্ষা মন্ত্রকের পেশ করা এক প্রস্তাব অনুযায়ী, এই যুদ্ধবিমানে এখন যুক্ত করা হচ্ছে অত্যাধুনিক স্বল্প পাল্লার এয়ার-টু-এয়ার মিসাইল ‘আসর‌্যাম’। এই আধুনিকীকরণ প্রক্রিয়ায় মিসাইলের পাশাপাশি প্রয়োজনীয় লঞ্চার ও অন্যান্য উন্নত সরঞ্জামও অন্তর্ভুক্ত থাকবে।

ইউরোপীয় সংস্থা এমবিডিএ-র তৈরি এই ঘাতক মিসাইলটি ইতিপূর্বে ভারতীয় এলসিএ তেজস এবং জাগুয়ার এয়ারক্র্যাফ্টেও সফলভাবে মোতায়েন করা হয়েছে। সোভিয়েত আমলের পুরনো আর-৭৩ মিসাইলের তুলনায় আসর‌্যামের পাল্লা প্রায় ২৫ কিলোমিটার বেশি। ফলে আকাশপথে যুদ্ধের ময়দানে ভারতীয় বায়ুসেনার সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

বর্তমানে বায়ুসেনার ভাণ্ডারে থাকা মোট ৫৫টি মিগ-২৯ যুদ্ধবিমানকেই এই প্রযুক্তিতে সজ্জিত করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এর মধ্যে আটটি দুই আসনের প্রশিক্ষণ বিমানও রয়েছে। উন্নত প্রযুক্তির এই মিসাইল পরিচালনার জন্য সংশ্লিষ্ট এয়ারক্রু এবং প্রযুক্তিবিদদের বিশেষ প্রশিক্ষণ প্রদানের কাজও দ্রুত গতিতে শুরু করেছে প্রতিরক্ষা বিভাগ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *