গুগলের নতুন চালে সাধারণ কর্মীদের ওপর বড়সড় প্রভাব পড়ার আশঙ্কা

গুগলের নতুন চালে সাধারণ কর্মীদের ওপর বড়সড় প্রভাব পড়ার আশঙ্কা

নিউজ ডেস্ক : গুগলের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই পরিকল্পনার সাথে পা মেলাতে না পারলে কপালে জুটতে পারে বড় বিপদ। অ্যালফাবেট মালিকানাধীন এই সংস্থাটি তাদের গ্লোবাল বিজনেস অর্গানাইজেশন ইউনিটের কর্মীদের স্পষ্ট জানিয়েছে যে, যারা প্রযুক্তির এই বদল গ্রহণ করতে পারছেন না তারা যেন স্বেচ্ছায় চাকরি ছেড়ে দেন। এতে সাধারণ চাকরিজীবীদের ওপর মানসিক চাপ বাড়ার পাশাপাশি কর্মসংস্থানের ভবিষ্যৎ নিয়ে বড় অনিশ্চয়তা দেখা দিচ্ছে।

তবে যারা নিজ থেকে ইস্তফা দেবেন, তাদের জন্য সেভারেন্স প্যাকেজ বা আর্থিক সুবিধার আশ্বাস দিয়েছে গুগল। কিন্তু কাস্টমার সেলস টিমের মতো গুরুত্বপূর্ণ বিভাগের কর্মীরা এই সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন। অ্যামাজন বা মেটার মতো টেক জায়ান্টগুলোও এখন একই পথে হাঁটছে। অর্থাৎ সাধারণ কর্মীদের জন্য এখন একটাই পথ খোলা— হয় দ্রুত এআই শিখে নিজেকে বদলে ফেলা, নয়তো অনিশ্চিত ভবিষ্যতের দিকে পা বাড়ানো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *