গাফিলতির অভিযোগে তিন মাইক্রো অবজারভারকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন

গাফিলতির অভিযোগে তিন মাইক্রো অবজারভারকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন

কর্তব্যে গাফিলতি ও নিয়ম লঙ্ঘনের অভিযোগে পশ্চিমবঙ্গের তিনজন মাইক্রো অবজারভারকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন। অভিযুক্তদের মধ্যে রয়েছেন বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক ও ইউকো ব্যাঙ্কের দুই ম্যানেজার এবং একজন সিজিএসটি ইন্সপেক্টর। জেলা নির্বাচনী রোল অবজারভারদের রিপোর্টের ভিত্তিতে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) এই কড়া পদক্ষেপ নিয়েছেন।

তদন্তে জানা গেছে, ওই আধিকারিকরা হাজিরা খাতায় সই করে কর্মস্থল ছেড়ে অন্যত্র চলে যেতেন। কমিশনের স্পষ্ট নির্দেশ ছিল যে, নির্বাচনী কাজে কোনোভাবেই গাফিলতি বা কাজ অন্যকে দিয়ে করানো (আউটসোর্সিং) চলবে না। এই অনিয়ম সামনে আসতেই তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে, যা আগামী ছয় মাসের মধ্যে শেষ করতে হবে।

এর আগে সাতজন এআরও-কে (AERO) সাসপেন্ড করেছিল কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সাফ জানিয়েছেন, নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে কোনো আপস করা হবে না। ইচ্ছাকৃত ভুল বা কর্তব্যে অবহেলা করলে কঠোর শাস্তির মুখে পড়তে হবে। বর্তমানে সাসপেন্ড হওয়া আধিকারিকদের বিষয়ে নিয়মিত আপডেট কমিশনকে প্রদান করতে বলা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *