কৃষক মৃত্যু ও আইনশৃঙ্খলা ইস্যুতে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ শমীক ভট্টাচার্য্যের – বর্তমান নিউজ

কৃষক মৃত্যু ও আইনশৃঙ্খলা ইস্যুতে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ শমীক ভট্টাচার্য্যের – বর্তমান নিউজ

বৃহস্পতিবার সল্টলেকের বিজেপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রাজ্যের শাসকদলকে কড়া ভাষায় আক্রমণ করেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য্য। তিনি অভিযোগ করেন, ঋণের বোঝা এবং ফসলের সঠিক দাম না পেয়ে রাজ্যে আলু চাষীরা আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। উত্তরবঙ্গে অবৈধ বালি উত্তোলনের ফলে কৃষিজমি ক্ষতিগ্রস্ত হচ্ছে দাবি করে তিনি বলেন, সরকার কৃষকদের ন্যূনতম সহায়তা না দিয়ে দায় এড়াচ্ছে।

রাজ্যের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিকে ‘উদ্বেগজনক’ আখ্যা দিয়ে শমীক ভট্টাচার্য্য দাবি করেন, শাসকদলের অভ্যন্তরীণ কোন্দলে সাধারণ মানুষের প্রাণহানি ঘটছে। রাজনৈতিক হিংসা ও রামনবমীর মিছিলে বাধার প্রসঙ্গ টেনে তিনি ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ তোলেন। এই পরিস্থিতিতে সাধারণ নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি নির্বাচন কমিশনের সরাসরি হস্তক্ষেপ দাবি করেছেন।

নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ রাখার লক্ষে ভোটার তালিকায় কারচুপির অভিযোগও তুলেছেন রাজ্য বিজেপি সভাপতি। তাঁর দাবি, ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে পরিকল্পিতভাবে বাধা সৃষ্টি করা হচ্ছে। ভোটার তালিকা থেকে যাঁদের নাম বাদ পড়েছে, তাঁদের পুনরায় ফর্ম-৬ এর মাধ্যমে দ্রুত আবেদন করার পরামর্শ দেন তিনি। সামগ্রিক পরিস্থিতিতে রাজ্য সরকারের উদাসীনতা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এই বিজেপি নেতা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *