কলবৈশাখীর দাপটে উত্তাল হবে সমুদ্র: দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস – বর্তমান নিউজ

কলবৈশাখীর দাপটে উত্তাল হবে সমুদ্র: দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস – বর্তমান নিউজ

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কালবৈশাখী ঝড়ের প্রবল সম্ভাবনা রয়েছে। বিশেষ করে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা ও পূর্ব বর্ধমানে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতা ও অন্যান্য জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার সতর্কতা জারি করা হয়েছে।

উত্তর ওড়িশা ও পশ্চিমবঙ্গ সংলগ্ন উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার কারণে সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কা রয়েছে। মৎস্যজীবীদের নিরাপত্তার স্বার্থে মঙ্গলবার সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছেন আবহবিদেরা। উপকূলবর্তী এলাকায় বাতাসের গতিবেগ মাঝেমধ্যেই ঘণ্টায় ৬০ কিলোমিটারে পৌঁছে যেতে পারে। সোমবার থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত অব্যাহত থাকবে।

উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং জেলাতেও মঙ্গলবার ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী পাঁচ দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। যদিও সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি ছিল, তবে বৃষ্টির প্রভাবে সাময়িক স্বস্তি মিললেও পরবর্তীকালে ভ্যাপসা গরম বাড়ার সম্ভাবনা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *