কর্তব্যে গাফিলতি: রাজ্যের ৭ আধিকারিককে শাস্তির নির্দেশ নির্বাচন কমিশনের

জাতীয় নির্বাচন কমিশন সম্প্রতি রাজ্যের সাতজন আধিকারিকের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। কর্তব্যে গাফিলতির অভিযোগে তাঁদের সাময়িক বরখাস্ত বা সাসপেন্ড করার এই সিদ্ধান্তে প্রশাসনিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত বিভাগীয় তদন্ত শুরু করতে রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে।
কমিশন স্পষ্ট জানিয়েছে যে, জনপ্রতিনিধিত্ব আইনের ১৩সিসি ধারা অনুযায়ী নির্বাচন চলাকালীন যে কোনো আধিকারিক বা কর্মী সরাসরি কমিশনের অধীনে থাকেন। তাই নির্বাচন সংক্রান্ত কাজে শিথিলতা বা শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাঁদের বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেওয়ার পূর্ণ এক্তিয়ার কমিশনের রয়েছে।
এই নির্দেশিকার ফলে রাজ্যের প্রশাসনিক স্তরে জবাবদিহিতা নিশ্চিত করার বার্তা দেওয়া হয়েছে। বর্তমান পরিস্থিতির গুরুত্ব বিচার করে রাজ্য প্রশাসন ইতিমধ্য়েই পরবর্তী পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি শুরু করেছে। এই ঘটনার জেরে নির্বাচন পরিচালনায় নিযুক্ত অন্যান্য কর্মীদের মধ্যেও কড়া সতর্কবার্তা পৌঁছে গেল।