কয়লা পাচারে ১৫০ কোটির খেলা! ভোটের মুখে ইডির জালে দুই প্রভাবশালী ব্যবসায়ী – বর্তমান নিউজ

কয়লা পাচারে ১৫০ কোটির খেলা! ভোটের মুখে ইডির জালে দুই প্রভাবশালী ব্যবসায়ী – বর্তমান নিউজ

আসানসোল ও দুর্গাপুরে কয়লা পাচার চক্রে জড়িত থাকার অভিযোগে চিন্ময় মণ্ডল ও তাঁর ভাইপো কিরণ খানকে গ্রেফতার করল ইডি। মঙ্গলবার দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর বয়ানে অসঙ্গতি মেলায় তাঁদের হেফাজতে নেওয়া হয়। তদন্তকারীদের দাবি, ধৃতদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রায় ১৫০ কোটি টাকার অঘোষিত লেনদেনের হদিস মিলেছে। চক্রের মূল হোতা অনুপ মাজির ঘনিষ্ঠ এই দুই ব্যবসায়ী পাচারের টাকা রিয়েল এস্টেট ব্যবসায় বিনিয়োগ করতেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

এই ঘটনায় এক পুলিশ আধিকারিক মনোরঞ্জন মণ্ডলের নামও জড়িয়েছে, যিনি বারবার তলব সত্ত্বেও হাজিরা এড়াচ্ছেন। সম্প্রতি তাঁর বদলির নির্দেশ বাতিল করা হয়েছে এবং চলতি মাসের শুরুতেই তাঁর বাড়িতে ম্যারাথন তল্লাশি চালায় কেন্দ্রীয় সংস্থা। বর্তমানে আদালত ধৃত দুই ব্যবসায়ীকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত ইডি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। ২০২০ সাল থেকে চলা এই কয়লা কেলেঙ্কারির তদন্তে ভোটের মুখে এই গ্রেফতারি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *