ওয়াশিংটন-ঢাকা ঐতিহাসিক চুক্তি: ৬০০০ মার্কিন পণ্যে শুল্ক শূন্য করল বাংলাদেশ! – বর্তমান নিউজ
February 11, 2026

বাংলাদেশে ভোটের মাত্র তিন দিন আগে আমেরিকার সাথে এক গুরুত্বপূর্ণ বাণিজ্যচুক্তি স্বাক্ষর করল ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। চুক্তির শর্ত অনুযায়ী, ৬ হাজারের বেশি মার্কিন পণ্যের ওপর থেকে আমদানি শুল্ক প্রত্যাহার করছে ঢাকা। এর মধ্যে সাড়ে চার হাজার পণ্যের শুল্ক অবিলম্বে শূন্য হচ্ছে এবং বাকি ২২১০টি পণ্যের শুল্ক ধাপে ধাপে প্রত্যাহার করা হবে।
এই চুক্তির ফলে আন্তর্জাতিক রাজনীতির অঙ্গনে নানা প্রশ্ন উঠেছে। পোশাক রপ্তানিতে ভারতকে টেক্কা দিতে বাংলাদেশ আমেরিকার শুল্ক ২০ থেকে ১৯ শতাংশে নামিয়ে আনলেও, বিনিময়ে বড়সড় রাজস্ব ঘাটতির ঝুঁকিতে পড়তে পারে দেশ। বিশেষজ্ঞরা মনে করছেন, এক শতাংশ শুল্ক ছাড়ের সুবিধা পেতে ঢাকাকে চড়া মূল্য দিতে হতে পারে, যা দেশের অভ্যন্তরীণ অর্থনীতিতে বাড়তি চাপ সৃষ্টি করবে।