ওয়াশিংটনে ক্যাপিটল ভবনের কাছে শটগানসহ যুবক গ্রেপ্তার

ওয়াশিংটনে ক্যাপিটল ভবনের কাছে শটগানসহ যুবক গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে ক্যাপিটল ভবনের কাছে শটগানসহ ১৮ বছর বয়সী এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে ওই যুবক নিজের গাড়ি থেকে নেমে অস্ত্র হাতে ক্যাপিটল ভবনের দিকে দৌড়াতে শুরু করলে তাকে থামানো হয়। পুলিশি নির্দেশে তিনি শটগান ফেলে আত্মসমর্পণ করেন।

আটককৃতের কাছ থেকে একটি লোড করা শটগান, অতিরিক্ত গুলি এবং ট্যাকটিক্যাল ভেস্ট উদ্ধার করা হয়েছে। তার গাড়িতে হেলমেট ও গ্যাস মাস্কও পাওয়া যায়। পুলিশ জানিয়েছে, ওই যুবক স্থানীয় বাসিন্দা নন এবং তার হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এই ঘটনার পর ক্যাপিটল এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সাময়িকভাবে পার্শ্ববর্তী সড়কগুলো বন্ধ রাখা হয়। আসন্ন ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ ভাষণের আগে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কর্তৃপক্ষ সতর্ক অবস্থানে রয়েছে। গত বছর থেকে কংগ্রেস সদস্যদের ওপর হুমকির পরিমাণ বৃদ্ধি পেয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *