ওপার থেকে আসছে সশস্ত্র বাহিনী! ভোটের আগে মালদা সীমান্তে চরম আতঙ্ক – বর্তমান নিউজ
February 11, 2026

বাংলাদেশে নির্বাচনের ঠিক আগেই মালদার কালিয়াচক ৩ ব্লকের সুকদেবপুর সীমান্তে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ উঠেছে, প্রায় এক কিলোমিটার খোলা সীমান্ত দিয়ে রাতের অন্ধকারে ওপার থেকে সশস্ত্র দুষ্কৃতীরা ঢুকে বিঘার পর বিঘা জমির ফসল ও সবজি লুট করে নিয়ে যাচ্ছে। দীর্ঘদিনের জমি জট ও কাঁটাতারের বেড়া না থাকায় স্থানীয় বাসিন্দারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
সীমান্তের এই অরাজকতা রুখতে ইতিউতি টহল দিলেও দুষ্কৃতীদের আটকাতে হিমশিম খাচ্ছে বিএসএফ। জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পরিস্থিতি মোকাবিলায় নজরদারি আরও জোরদার করা হয়েছে এবং সার্চলাইটের ব্যবস্থা করা হয়েছে। তবুও ভোটের আবহে অনুপ্রবেশ ও লুটের আশঙ্কায় কার্যত সিঁদুরে মেঘ দেখছেন আতঙ্কিত সীমান্তবাসী।