এলএসিতে চিনা অনুপ্রবেশ রুখল ভারতীয় সেনার এআই প্রযুক্তি

এলএসিতে চিনা অনুপ্রবেশ রুখল ভারতীয় সেনার এআই প্রযুক্তি

অরুণাচল প্রদেশের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (এলএসি) চিনা বাহিনীর গতিবিধি ও চক্রান্ত ব্যর্থ করতে বড় সাফল্য পেয়েছে ভারতীয় সেনা। ‘ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬’-এ স্ট্র্যাটেজিক ফোর্স কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল দীনেশ সিং রানা জানান, সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি সাশ্রয়ী এআই সিস্টেমের মাধ্যমে শত্রুপক্ষের উপস্থিতির প্রাথমিক সংকেত শনাক্ত করা সম্ভব হয়েছে।

লেফটেন্যান্ট জেনারেল রানা তাঁর অভিজ্ঞতায় জানান, কর্পস কমান্ডার থাকাকালীন এই কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থার সাহায্যেই সীমান্তে চিনা সেনাদের সম্ভাব্য পদক্ষেপের সময় আন্দাজ করেছিল ভারত। সময়মতো সতর্কতা পাওয়ায় দ্রুত সেনা মোতায়েন ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়, যার ফলে কোনও হতাহতের ঘটনা ছাড়াই অনুপ্রবেশের চেষ্টা রুখে দেওয়া সম্ভব হয়েছে।

বর্তমানে যুদ্ধনীতিতে এআই-এর গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এটি এখন বৈশ্বিক শক্তি প্রতিযোগিতার মূল উপাদান। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের উদাহরণ দিয়ে তিনি কম খরচের এআই ড্রোন ও সরঞ্জামের প্রয়োজনীয়তার কথা জানান। ভবিষ্যতের সাইবার যুদ্ধ ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে ভারতের জন্য একটি সমন্বিত এআই নীতি গ্রহণ করা অত্যন্ত জরুরি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *