একমাসের অপেক্ষা, বাংলায় ফের ক্ষমতায় আসছে তৃণমূল: ডেবরা থেকে আত্মবিশ্বাসী মমতা – বর্তমান নিউজ

একমাসের অপেক্ষা, বাংলায় ফের ক্ষমতায় আসছে তৃণমূল: ডেবরা থেকে আত্মবিশ্বাসী মমতা – বর্তমান নিউজ

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে পশ্চিম মেদিনীপুরের ডেবরায় নির্বাচনী জনসভায় ঝড় তুললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে আয়োজিত এই সভা থেকে মুখ্যমন্ত্রী দাবি করেন, তৃণমূলের কোনো বিকল্প বাংলায় নেই এবং আগামী একমাস পরেই ফের ঘাসফুল শিবির সরকার গড়বে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি সাধারণ মানুষকে জোড়াফুল চিহ্নে ভোট দেওয়ার আহ্বান জানান।

বিজেপিকে তীব্র আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, কেন্দ্রের ‘জমিদাররা’ ক্ষমতা কুক্ষিগত করতে চাইছে। তিনি আরও দাবি করেন, বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করে এবং বিভেদের সৃষ্টি করে। মা-বোনেদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া এবং খাদ্যাভ্যাস নিয়ে হস্তক্ষেপের চেষ্টার বিরুদ্ধেও তিনি সোচ্চার হন। তৃণমূলনেত্রীর মতে, তাঁর দল সব ধর্ম, বর্ণ ও জাতিকে সঙ্গে নিয়ে মানবিকতার পথে চলে।

নির্বাচন কমিশন ও বিজেপির সমালচনা করে মুখ্যমন্ত্রী জানান, বহু বৈধ ভোটারের নাম ষড়যন্ত্র করে কেটে দেওয়া হয়েছে। এই অন্যায়ের প্রতিবাদে এবং ঐক্যবদ্ধ বাংলা গড়তে তিনি আদিবাসী, হিন্দু ও মুসলিম—সব সম্প্রদায়ের প্রার্থীদের জয়ী করার আবেদন জানান। পুরাতন ও নবীনদের সমন্বয়ে নতুন সরকার গঠনের মাধ্যমে রাজ্যে শান্তি ও সংহতি বজায় রাখার অঙ্গীকার করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *