একবার শ্বশুরবাড়ি ছাড়লে কি আর ফেরা যাবে না? আদালতের কড়া পর্যবেক্ষণে দুশ্চিন্তায় মহিলারা! – বর্তমান নিউজ

একবার শ্বশুরবাড়ি ছাড়লে কি আর ফেরা যাবে না? আদালতের কড়া পর্যবেক্ষণে দুশ্চিন্তায় মহিলারা! – বর্তমান নিউজ

নিউজ ডেস্ক: স্বেচ্ছায় শ্বশুরবাড়ি ছেড়ে অন্যত্র পাকাপাকি ভাবে থাকতে শুরু করলে, সেখানে পুনরায় ফিরে যাওয়ার আইনি অধিকার কি দাবি করা যায়? সম্প্রতি ৮১ বছর বয়সি এক বৃদ্ধার মামলায় দিল্লি হাই কোর্ট স্পষ্ট জানিয়েছে, কোনো স্ত্রী যদি সচেতনভাবে বিকল্প ঠিকানায় বসবাস শুরু করেন, তবে তাঁকে আগের বাড়িতে ফেরানোর কোনো আইনি বাধ্যবাধকতা থাকে না। বিচারপতি রবীন্দ্র দুদেজার পর্যবেক্ষণ অনুযায়ী, ২০২৩ সাল থেকে ওই বৃদ্ধা নিজেই পৃথক বাড়িতে থাকছিলেন, যা প্রমাণ করে তিনি স্বেচ্ছায় বর্তমান আশ্রয় বেছে নিয়েছেন।

আদালতের এই সিদ্ধান্ত সাধারণ মানুষের ওপর গভীর প্রভাব ফেলতে পারে, বিশেষ করে যাঁরা পারিবারিক বিবাদের জেরে ঘর ছাড়েন। হাই কোর্ট জানিয়েছে, মামলাকারীর বর্তমান ও পূর্বের বাসস্থানের মান প্রায় সমান এবং তিনি নিজের নামে নতুন ঠিকানায় নেমপ্লেটও লাগিয়েছেন। ফলে এটিকে ‘শেয়ারড হাউসহোল্ড’ হিসেবে গণ্য করার সুযোগ নেই। এই রায়ের ফলে এটি স্পষ্ট যে, আবেগপ্রসূত বা জেদের বশে পাকাপাকি ভাবে শ্বশুরবাড়ি ত্যাগ করলে ভবিষ্যতে সেখানে ফেরার আইনি পথ বন্ধ হয়ে যেতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *