এআই প্রযুক্তির নিয়ন্ত্রণে মানবিক স্পর্শের আহ্বান প্রধানমন্ত্রীর

এআই প্রযুক্তির নিয়ন্ত্রণে মানবিক স্পর্শের আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লিতে আয়োজিত আন্তর্জাতিক এআই সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সম্মেলনের ভাষণে তিনি বলেন, প্রযুক্তির সুদূরপ্রসারী সম্ভাবনা বিকাশে এআই-কে ‘খোলা আকাশ’ দেওয়া প্রয়োজন। তবে এর চূড়ান্ত নিয়ন্ত্রণ বা রাশ সর্বদা মানুষের হাতেই থাকা উচিত বলে তিনি কড়া সওয়াল করেন।

প্রধানমন্ত্রী জোর দিয়ে জানান, প্রযুক্তি যেন কেবল তথ্যের ভান্ডার না হয়ে মানুষের সামগ্রিক কল্যাণে ব্যবহৃত হয়। তাঁর মতে, এআই-এর লক্ষ্য হওয়া উচিত ‘সকলের ভালো এবং সকলের আনন্দ’। মানুষ যাতে এই প্রযুক্তির ওপর কর্তৃত্ব বজায় রাখতে পারে, সেই নৈতিক কাঠামোর প্রয়োজনীয়তা তিনি বিশ্বমঞ্চে তুলে ধরেন।

গত ১৬ ফেব্রুয়ারি শুরু হওয়া এই সম্মেলনে বিশ্বের ৬৫টি দেশসহ বিভিন্ন প্রযুক্তি সংস্থার প্রধানরা অংশ নিয়েছেন। ২০ ফেব্রুয়ারি পর্যন্ত চলা এই মেগা ইভেন্টে কৃত্রিম বুদ্ধিমত্তার ঝুঁকি ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা চলছে। ভারত এই প্রযুক্তিতে জোর দিলেও তার নিরাপদ ব্যবহারের পক্ষেই নিজের জোরালো বার্তা দিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *