উচ্ছেদ আতঙ্কে ইতি টেনে হাতে এল সরকারি স্বীকৃতি
February 13, 2026

নিউজ ডেস্ক : কলকাতার হাজার হাজার হকার এবার আইনি সুরক্ষা ও নির্ভয়ে ব্যবসা করার সুযোগ পাচ্ছেন। কলকাতা পুরসভার নতুন পদক্ষেপে ৮,৭২৫ জন হকারের হাতে ধাপে ধাপে তুলে দেওয়া হবে কিউআর কোড যুক্ত বিশেষ শংসাপত্র। এর ফলে সাধারণ বিক্রেতারা যেমন সরকারি স্বীকৃতি পাবেন, তেমনই পুনর্বাসন ও অন্যান্য নাগরিক সুবিধা পাওয়া তাদের জন্য আরও সহজ হবে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শুরু হওয়া এই প্রক্রিয়ায় ইতিমধ্যেই প্রথম দফার শংসাপত্র বিলি সম্পন্ন হয়েছে। এই ডিজিটাল কার্ডের মাধ্যমে হকারদের সঠিক পরিচয় ও বসার জায়গা নিশ্চিত করা হবে, যা রাস্তাঘাটে শৃঙ্খলা ফেরাতেও সাহায্য করবে। সরকারি এই শংসাপত্র হাতে থাকলে অসাধু উপায়ে জায়গার দখলদারিতে রাশ টানা যাবে এবং প্রকৃত ছোট ব্যবসায়ীদের ভবিষ্যৎ সুরক্ষিত হবে।